২০২৫ এর গোড়া থেকেই একাধিকবার ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি। গত ১১ ই জানুয়ারি ও ২৩ শে জানুয়ারি কম্পন অনুভূত হয় নয়া দিল্লিতে। এবার ফের সোমবার সকাল ঠিক ঘড়ির কাঁটায় ৫:৩৬ নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠে ভারতের রাজধানী।
নতুন বছরের শুরু থেকে এখনো পর্যন্ত তৃতীয়বার দিল্লির বুকে অনুভূত হলো কম্পন। সাত সকালে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পরে দিল্লিবাসী। এই ভূমিকম্পের কেন্দ্রীয় স্থল হিসেবে জানা গেছে ধৌলাকুঁয়া, যেটা মাটি থেকে ৫ কিলোমিটার গভীরে অবস্থিত। ভূমিকম্প শুরু হওয়ার পর আতঙ্কে ভীত হয়ে প্রাণ বাঁচাতে বাড়ি থেকে বেরিয়ে এসে এদিক-ওদিক ছোটাছুটি করতে শুরু করে সাধারণ মানুষ। কয়েক সেকেন্ডের কম্পন রিক্তার স্কেলে তীব্রতা দেখা দিয়েছে ৪.০।
এছাড়াও কম্পনের সঙ্গে সঙ্গে শোনা গিয়েছে তীব্র শব্দ বলে জানিয়েছে দিল্লির বাসিন্দারা। এতো তীব্রতায় দিল্লির বুকে ভূমিকম্প হল গত ২৫ বছর পরে। নয়াদিল্লি ছাড়াও কম্পন অনুভূত হয়েছে সংলগ্ন অঞ্চল সহ উত্তর ভারতের হরিয়ানা, আগরা সহ একাধিক জায়গায়। তবে এখনো পর্যন্ত স্বস্তির বিষয়ে যে কোন রকম হতাহতের খবর পাওয়া যায়নি।8







