জেলা

থ্রেট কালচার রুখতে পদক্ষেপ,জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে যাতে মাথাচাড়া দিতে না পারে থ্রেট কালচার তার জন্য আগেভাগেই সতর্কতা মুলক পদক্ষেপ নিয়ে রাখলেন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। দু বছর আগে চালু হয়েছে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ।উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের ঘটনা সামনে আসতেই সতর্ক জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। কলেজের বিভিন্ন বিভাগের প্রধানদের নিয়ে বৈঠক করেন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রবীর দেব।থ্রেট কালচার রুখতে মনিটরিং এবং ছাত্রছাত্রীদের কাউন্সিলিং এর উপর জোর দেওয়া হয়। অধ্যক্ষ বলেন,থ্রেট কালচার কোন ভাবেই বরদাস্ত করা হবে না।তার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.