রাজ্য

মহা ধুমধামে সকাল থেকে গোটা রাজ্য জুড়ে চলছে গণেশ পুজো

আজ গণেশ চতুর্থী। এই উপলক্ষে জেলা জুড়ে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে সকাল থেকেই শুরু হয়েছে গণেশ পুজো। ঠিক সেই রকমই প্রতিবছরের ন্যায় এবছর জাঁকজমকপূর্ণভাবে গণেশ পূজার আয়োজন করল মালদা বড় সাঁকো প্রগ্রেসিভ ভেজিটেবিল বিজনেস মেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মালদা শহরের আম বাজার এলাকায় অবস্থিত জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতিতে আয়োজন করা হয়েছিল এই গণেশ পুজোর। পাশাপাশি অনুষ্ঠিত হয় মনসা পূজোও। এদিন গণেশ পূজো এবং মনসা পূজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী এবং মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা। জানা যায়, শনিবার গনেশ পূজো এবং মনসা পূজো উপলক্ষে তার সঙ্গে আসন্ন শারদীয়া উৎসবকে সামনে রেখে এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। এদিকে,গণেশ চতুর্থীর দিন,খুঁটি পূজার মাধ্যমে দূর্গা পূজোর সূচনা করলো মালদার মহানন্দা পল্লী সুকান্ত স্মৃতি সংঘ। ইংরেজ বাজার পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল সরকারের উদ্যোগে ক্লাব সদস্য ও এলাকাবাসীর উপস্থিতিতে সকালবেলা খুঁটি পূজোর মাধ্যমে দুর্গাপুজোর সূচনা হয়। প্রতিবছরই নানান থিমের মন্ডপ সাজিয়ে মানুষের নজর করে সুকান্ত স্মৃতি সংঘ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.