জেলা

৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, পলাতক অভিযুক্ত প্রতিবেশী দাদু

আরজিকরে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভে সামিল গোটা দেশ। আর এই আবহে সামনে আসছে একের পর এক নারী নির্যাতনের ঘটনা। এবার এরকম এক ভয়ংকর ঘটনার সাক্ষী কাটোয়াবাসী। সকালে ভুট্টা কিনতে গিয়েই ঘটল বিপত্তি। চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী দাদুর বিরুদ্ধে। এই ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছে গোটা এলাকার মানুষেরা। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। তার খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।

ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়া থানার আলমপুর পঞ্চায়েত এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ভুট্টা কিনতে বাড়ি থেকে বেরিয়েছিল চার বছরের এক শিশু। প্রতিবেশি এক দাদু ভুট্টা বিক্রি করত। তার কাছেই ভুট্টা আনতে গিয়েছিল শিশুটি। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলেও শিশুটি বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে তাঁর মা-বাবা। তখনই তাঁরা দেখতে পায় তাঁদের মেয়ে টলতে টলতে বাড়ির দিকে আসছে। এরপর শিশুটি তাঁর মাকে বলে, মা দাদুটা ভালো না। আমার সঙ্গে খারাপ কাজ করেছে। দাদুকে পুলিশে ধরিয়ে দাও।

শিশুর মুখে এই কথাটি শুনে তাঁর মা আচমকাই দেখে তাঁর দুই পা দিয়ে ঝরছে রক্ত। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় কাটোয়া মহকুমা হাসপাতালে। দুপুর পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাঁকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে চিকিৎসা চলছে বর্তমানে।

নির্যাতিতা শিশুর পরিবার জানিয়েছে, অভিযুক্তের নাম চরণ মাঝি, বয়স ৩৬। বাড়ি কাটোয়ার বিকেহাট। একই গ্রামেই দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ভাড়াবাড়িতে থাকে অভিযুক্ত। তিনি এক স্কুলের সামনে ঠেলা গাড়িতে ভুট্টা বিক্রি করত। বছরখানেক ধরে একই গ্রামে থাকায় তাকে দাদু বলেই ডাকত শিশুটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.