নিজস্ব সংবাদদাতা: বোমা বিস্ফোরণে ঘটনা থামতেই চাইছে না রাজ্যে। এবার নদিয়ায় এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াডের সদস্যরা। কী করে ওই বাড়িতে বোমা এল তার তদন্ত শুরু করেছে পুলিশ। তৃণমূল পঞ্চায়েত সদস্যর ভাগ্নির বাড়িতে বিস্ফোরণে উড়ে গেল বাড়ির ছাদ সহ বেশ কিছু অংশ। ক্ষতিগ্রস্ত আশেপাশের বাড়িও। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার মহেশ নগরে। বোমার তীব্রতায় কেঁপে ওঠে গোটা এলাকা। যদিও বোমা বিস্ফোরণ হয়নি বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
যদিও ঘটনাস্থল এখনও বোমা পড়ে আছে বলে অভিযোগ। স্থানীয় সূত্র খবর, এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবেই পরিচিত এই মতিন শেখ। তার বাড়ি লাগোয়া, তার ভাগ্নির বাড়িতে কিভাবে এই বিস্ফোরণ ঘটলো তার তদন্ত শুরু করেছে পুলিশ। বোমা বিস্ফোরণে হতাহত আছে কিনা তাও এখনও পর্যন্ত জানা যায়নি। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে।







