জনপ্রিয় অভিনেত্রী পরীমণি ও তার স্বামী শরিফুল রাজের প্রায় কয়েক মাস আগে বিচ্ছেদ হলেও অবশেষে সব মিটমাট করার সিদ্ধান্ত নেন। তবে, সম্প্রতি রাজের ফোন থেকে তার ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ব্যক্তিগত ছবি এবং ভিডিও ফাঁস হওয়ার পরে তাদের সম্পর্ক এখন আবারও সমস্যায় পড়েছে।
ছবিগুলো এক ঘণ্টার মধ্যেই ডিলিট করা হলেও, ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সেগুলি। এই ঘটনার জন্য পরীমণিকে দায়ী করেছেন সুনেরাহ, যা অভিনেত্রীকে ক্ষুব্ধ করেছে, একথা শুনেই চোটে লাল তিনি।
সুনেরার বিরুদ্ধে রাজ ও তার পারিবারিক সম্পর্ককে নষ্ট করার চেষ্টার অভিযোগ করেছেন পরীমনি। পরীমনি বলেন, তাদের সাংসারিক জীবন ভালো ছিল, যা কিছু মানুষের পছন্দ হচ্ছে না, যে কারণে তাদেরকে টার্গেট করা হচ্ছে। পরীমনি ভাইরাল ভিডিওর কথা উল্লেখ করেছেন যেখানে শরিফুল এবং সুনেরাহ একে অপরের সাথে তর্ক করতে দেখা গিয়েছিল। পরীমনি সুনারহর আচরণ নিয়ে প্রশ্ন তোলেন।
স্বামীর ভিডিও ফাঁস হওয়া কালীন অভিনেত্রী তার ছবি “মা” – য়ের প্রচারে ব্যস্ত ছিলেন। তার বক্তব্যে বিরক্তির ছাপ স্পষ্ট। তিনি জানান, “ক’দিন ধরে ছবির প্রচারের কারণে দম ফেলার সময় পাচ্ছি না। এর মধ্যে আবার উটকো ঝামেলা। আমাকে খেপালে এর পরিণাম ভাল হবে না!”







