বিনোদন

শাহরুখের ষাটতম জন্মদিনে ফিল্ম ফেস্টিভ্যাল, উপহার দিলো পিভিআর আইনক্স

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরে আগামী মাসেই অর্থাৎ ২ নভেম্বর‘কিং খান’ এর ষাটতম জন্মদিন। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলতে বিশেষ এক উদ্যোগ নিয়েছে পিভিআর আইনক্স। শাহরুখের জন্মদিন উপলক্ষ্যে এক বিশেষ চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে, যা বাদশাহের জন্য এক অতুলনীয় উপহার। এই উৎসব চলবে দুই সপ্তাহ।

সূত্রের খবর, আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হবে এই চলচ্চিত্র উৎসব। জানা গিয়েছে, দেশের মোট তিরিশটি শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখানো হবে কিং খানের বিভিন্ন সুপারহিট ছবি। ছবিগুলির তালিকায় রয়েছে,‘কভি হাঁ কভি না’,‘দিল সে’,‘ম্যায় হু না’,‘দেবদাস’,‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো আরও বিভিন্ন সুপারহিট ছবি। কিং খানের অনুরাগীরা আবারও তাঁর সিনেমা গুলি সিনেমা হলে দেখার সুযোগ পাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.