বৈভব মাঠে নামলেই , পুরোনো রেকর্ড ছারখার হয়ে তৈরি হয় নতুন রেকর্ড। সূর্যবংশীর ব্যাটে , রোজ নতুন সূর্যোদ্বয় হয়। এবার তাঁর মুকুটে , দেশের সর্বোচ্চ সম্মানের পালক। বিহারের বৈভব সূর্যবংশী পেলেন , প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার , যা ৫ বছর থেকে ১৮ বছর বয়সীদের জন্য দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান।
দেশের অনূর্ধ ১৯ দল থেকে শুরু করে আইপিএল – সর্বত্রই নিজের কেরামতি দেখিয়েছেন বৈভব। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই তাঁকে তরুণ সচিন বলেও অভিহিত করেছেন। ২২ গজের মাঠে ইতিমধ্যেই অনেক সম্মান অর্জন করেছেন এই তরুণ তুর্কি। তবে এবার রাষ্ট্রীয় সম্মান গ্রহণ করলেন বৈভব। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে , রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান গ্রহণ করেন বৈভব। পরে প্রধানমন্ত্রীর সঙ্গেও তার সাক্ষাৎ হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য , বৈভবের ব্যাটে সেঞ্চুরি এসেছিলো যুব এশিয়া কাপে। বিজয় হাজারেতে তো আগুন ঝড়তে দেখা যায় তাঁর ব্যাটে। মাত্র ৩৬ বলে শতক ! যা প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম শতক ছিল। এদিন ১৯০ রানের অসামান্য ইনিংসও খেলেন ১৪ বছর বয়সী বৈভব। প্রথম শ্রেণীর ক্রিকেটে , বিশ্বের কনিষ্ঠতম হিসেবে , সব চেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও রয়েছে বৈভবের।







