“আমিও ভারতীয় ” হামলাকারীদের বলেছিল বিএসএফ জওয়ানের সন্তান। গণপিটুনি পর ছুরি দিয়ে খুন হয়েছে ত্রিপুরার ২৪ বছর বয়সী এক পড়ুয়া অ্যাঞ্জেল চাকমার । পুত্রকে হারিয়ে ভেঙে পড়েছে অ্যাঞ্জেলের বাবা তরুণ প্রসাদ চাকমা। তিনি বলেন, “উত্তর-পূর্বের বাসিন্দারাও ভারতীয়, তাদের প্রতি সমান আচরণ নিশ্চিত করতে হবে সরকারকে।”
উত্তর পূর্ব ভারতের যুবক যুবতিরা ভারতের বিভিন্ন রাজ্যে কাজের ও পড়াশুনার কারণে বসবাস করছে। তাদের নিরাপত্তার বিষয়ে বিএসএফ সদস্য তরুণ চাকমা বলেন , “আমাদের উত্তর-পূর্বাঞ্চলের ছেলেমেয়েরা দিল্লি, মুম্বই, বেঙ্গালুরুতে কাজ করতে বা পড়াশোনা করতে যায়। তাদের এতখানি খারাপ আচরণ প্রাপ্য নয়। আমরাও ভারতীয়। আমি সরকারের কাছে অনুরোধ করছি, সকলের সঙ্গে সমান আচরণ নিশ্চিত করুন।”
তিনি আরো বলেন , ” আমি চাই না আমার সন্তানের সঙ্গে যা ঘটেছে তা অন্য কারোর সঙ্গে ঘটুক।” যদিও ত্রিপুরা পড়ুয়ার নৃশংস মৃত্যুর ঘটনায় গর্জে উঠেছে গোটা দেশ। সমাজ মাধ্যমে এই ঘটনায় নেটিজেনদের মধ্যে নিন্দার ঝড় উঠেছে, তারা হামলাকারিদের কড়া শাস্তির দাবি তুলেছে । ত্রিপুরায় পড়ুয়ার মর্মান্তিক হত্যার ঘটনায় সরব হয়েছেন নাগাল্যান্ডের মন্ত্রী তেমজেন ইমনা। তিনি বলেছেন, “উত্তর-পূর্ব রাজ্যগুলি ভারতের অবিচ্ছেদ্য অংশ। আমরা মোমো নই।”







