একজন হলেন বলিউডের তরুণ তারকা সন্তানদে বন্ধু। অপরজন হলেন দেশের প্রথম সারির রাজনীতিবিদ। হঠাৎই দেখা তাদের মধ্যে। তারপরেই সেই ছবি ছড়িয়ে পড়ল। তা তাদের সাক্ষাতে আকস্মিক নাকি পূর্ব পরিকল্পিত? তা উত্তর খুঁজতে বসেছে নেট দুনিয়ার বাসিন্দারা।
ওরি ওরফে ওরফান অবত্রমানি। যদিও সিনেমা অনুরাগীদের কাছে এই নাম খুব একটা পরিচিত নয়। যদিও তাকে জানভি কাপুর সারা আলি খান নিশা দেবগনের মাঝে দেখা যায় তাহলে হয়তো অনেকটাই বুঝতে সহজ হবে। বলিউডের তারকা সন্তানদের কাছের মানুষ হল এই ওরি। এই মুহূর্তে তিনি রয়েছেন লন্ডনে। আজ ছুটি কাটানোর মাঝেই দেখা কংগ্রেস নেতার সঙ্গে। আর সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।
সেই পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে রাহুলের পরনে রয়েছে নীল টিশার্ট। ওরির পরনে রয়েছে কালো টিশার্ট। সম্প্রতি লন্ডনে একটা কনসার্ট দেখতে যান। সেই কনসার্টে গিয়েছিলেন প্রিয়াংকা চোপড়া আবার ওরিও ছিলেন সেই কনসার্টে। সেখান থেকে বেরিয়েই একটা রেস্তোরাঁ খেতে যান তারা তারপরেই দেখা হয়। রাহুলের সঙ্গে তাই ছবি তোলার সুযোগ তারা মিস করেনি।







