রাজ্য

খুব সহজে ডাউনলোড করতে পারবেন ডিজিটাল ভোটার কার্ড,জেনে নিন পদ্ধতি।

ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) এবারের বিধানসভা নির্বাচনের আগে নাগরিকদের অনলাইনে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার সুবিধা দিচ্ছে।এবার সহজেই ডিজিটাল ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন সহজেই। এই ডিজিটাল ভোটার আইডি কার্ডটি সাধারণ ভোটার আইডি কার্ডের মতোই বৈধ।

নির্বাচনের আগে স্মার্টফোনের মাধ্যমে আপনি ই-ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন খুব সহজেই। এই আইডি কার্ড আপনি যে কোনও সময় আইডি প্রুফ হিসাবে ব্যবহার করতে পারবেন।

ই-ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে এই সহজ পদক্ষেপগুলি অনুসরণ করুন…

https://www.nvsp.in/ ক্লিক করুন এবং সেখানে আপনি E-EPIC কার্ড বিকল্পটি বেছে নিন।
আপনি যদি নতুন ব্যবহারকারী হন তবে আপনাকে প্রথমে লগইন করতে হবে।
এর পরে আপনি E-EPIC ডাউনলোড বিকল্পটি নির্বাচন করুন।
এরপরে আপনাকে EPIC নম্বর বা রেফারেন্স নম্বর পাবেন, সেটিতে ক্লিক করুন।
এর পরে, ডিজিটাল ভোটার আইডি কার্ডটি আপনার স্মার্টফোনে ডাউনলোড হবে।

রেজিস্টার্ড মোবাইল নম্বর ছাড়া ই-ভোটার ডাউনলোড করার পদ্ধতি:
১) যদি আপনার মোবাইল নম্বর রেজিস্টার্ড হয় তবে এর জন্য আপনাকে প্রথমে ই-কেওয়াইসি করতে হবে।
২) এর জন্য আপনি প্রথমে ফেস লাইভনেস ভেরিফিকেশন পাস করুন।
৩) এখানে আপনার মোবাইল নম্বর আপডেট করুন।
৪) এর পরে আপনি উপরে উল্লিখিত প্রক্রিয়া অনুসরণ করে সহজেই E-EPIC ডাউনলোড করতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.