বিনোদন

শেষ হলো মিঠাইয়ের শুটিং, চোখে জল সবার!

 

 

“সময় চলে যায়, শুধু রয়ে যায় স্মৃতিগুলো”। আড়াই বছর আগে যাত্রা শুরু হয় ‘মিঠাই’এর। শুটিং শেষ হয় ৩১ মে।আর তাই মিঠাই সহ টিমের সকল সদস্য হাসিমুখে বিদায় জানাচ্ছেন।শুধু মিঠাই নয়,শ্রীনন্দা, শ্রীতমা থেকে তোর্সা, রাতুল, রাজীব সোম, অনুজ- প্রতিটা চরিত্রই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।

 

“মিঠাই” ধারাবাহিকটি চালিয়ে যাওয়ার জন্য অনেকেই আগ্রহী, কিন্তু দুর্ভাগ্যবশত এটি শেষের পথে। ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ‘মিঠাই ২’ মুক্তির জন্য। জি বাংলা শুটিংয়ের শেষ দিনের একটি ঝলক শেয়ার করে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে, যেখানে মিঠাইকে তার মাথায় ব্যান্ডেজ দিয়ে হাসপাতালের রোগীর পোশাক পরা দেখা গেছে, ইঙ্গিত দিয়েছিল যে সে একটি গুরুতর দুর্ঘটনায় জড়িত ছিল।

 

দুর্ঘটনার পর মিঠাই মোদক পরিবারে ফিরে আসবে, এবং সবাই তাকে মিষ্টি দিয়ে স্বাগত জানাতে উচ্ছ্বসিত হবে। যেই সিড একদিন মিষ্টি সহ্য করতে পারত না, সেই সিড-ই মিষ্টি তৈরি করা শিখবে মিঠাই এর কাছে। তবে এটাই শেষ নয়, লেখিকা একটি বড় মোড়ের ইঙ্গিত দিয়েছেন।

 

শেষদিনে, সৌমিত্রিষাও তার প্রোফাইলে পুরো মিঠাই পরিবারের ছবি পোস্ট করেছেন।সমস্ত নায়করা সমস্বরে গেয়েছেন: “কাল ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল,,,”! মনে দুঃখ বোধ করলেও তারা মিঠাইকে হাসিমুখে বিদায় জানান এবং নতুনকে স্বাগত জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.