বিনোদন

নীতুর শাসনের তোয়াক্কা করেন না কারিনা, পাল্টে কি জবাব দেন অভিনেত্রী?

বিনোদন জগতে প্রতি নিয়ত চলতে থাকে কোনো না কোনো বিতর্ক ও গুঞ্জন। প্রতি নিয়ত চর্চায় থাকেন কোনো না কোনো তারকা। সম্প্রতি চর্চায় এলেন কাপুর পরিবার। তাঁদের নিয়ে দর্শকমহলে কৌতূহলের অন্ত নেই। সম্প্রতি মুক্তি পেয়েছে কাপুর পরিবারের‘ডাইনিং উইথ দ্য কপূরস’। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপুর পরিবারে সদস্যরা।

বলা বাহুল্য, এক প্রথম সারির ওটিটি মঞ্চে রাজ কপূরের জন্মশতবর্ষ উপলক্ষে এই তথ্যচিত্র মুক্তি পেয়েছে। কপূর পরিবারকে নিয়ে নির্মিত এই তথ্যচিত্র মূলত কাপুর পরিবারের লোকজনদের নিয়েই।

সেখানে একটি প্রশ্ন উঠে আসে যে, কাপুর পরিবারে কে সবথেকে পেটুক? এর উত্তরে করিনা জানিয়েছেন, তিন-চার দিন অন্তর তাঁর পরোটা চাই-ই। এবং রণবীর কপূরও নাকি অনেকটা খাবার খেতে পারেন। করিনার জানান,“অন্তঃস্বত্তা অবস্থায় থাকাকালীন একদিন আমি ভাপা মাছ খাচ্ছি। তার সঙ্গে ছিল আরও অনেক ধরনের খাবার। আমাকে দেখামাত্র নীতু কাকিমা বকা দেন,“একদম খাবে না। এত খাচ্ছ কেন?”এর উত্তরে করিনা বলেন,“আমি এখন অন্তঃসত্ত্বা, তাই সব খেতেই পারি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.