সোশ্যাল মিডিয়া খুললেই তার বিভিন্ন কনটেন্টের মাধ্যমে বেশ জনপ্রিয় নিরঞ্জন। তবে তাকে নিরঞ্জন বলে যতটা না মানুষ চেনে তার থেকে অনেক বেশি চেনে তাকে লাফটারসেন হিসেবে। এবার নতুন এক যাত্রা শুরু করতে চলেছেন তিনি। তাহলে কি এবার অভিনয় জগতে আসতে চলেছেন সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় লাফটারসেন।
বর্তমানে বড় পর্দার সিনেমার সঙ্গে সঙ্গে মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ওয়েব সিরিজ, সে বাংলা হোক কিংবা হিন্দি। এবার হইচই ওটিটি প্লাটফর্মে আসতে চলেছে আরো একটি নতুন সিরিজ, তবে এবার ভাবছেন তো সেটা আর নতুন কি এরকম সিরিজ তো আসতেই থাকে। এই সিরিজে থাকছে চমক। এবার সোশ্যাল মিডিয়া খ্যাত নিরঞ্জন পথচলা শুরু করছে অভিনয়ের জগতে। প্রথম ওয়েব সিরিজেই তিনি এক্কেবারে জুটি বাঁধতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেনের সঙ্গে।
এই ওয়েব সিরিজের নাম হল বীরঙ্গনা। যার পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন নির্ঝর মিত্র। যেখানে নিরঞ্জন ধরা দেবেন চিরায়ু তালুকদার চরিত্রে। এছাড়াও নায়িকাকে দেখা যাবে একজন পুলিশ অফিসারের ভূমিকায় যার নাম থাকছে চিত্রা। আগামী জুলাই মাসের ২৫ তারিখেই হইচই প্লাটফর্মে স্ট্রিমিং হবে এই ওয়েব সিরিজ। তবে এই সিরিজের মূল আকর্ষণ হয়ে থাকছেন নায়ক ইনফ্লুয়েন্সার। সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারকে নতুন ভূমিকায় পর্দায় দেখার জন্য মানুষের মধ্যে রয়েছে চোখে পরার মতো উন্মাদনা।







