ক্রাইমরাজ্য

ব্যাঙ্কের আড়ালে প্রতারণার জাল, গ্রেফতার পাঁচ কর্তা

বন্ধন ব্যাঙ্কে আড়াই কোটি টাকার প্রতারণায় জড়ালেন পাঁচ কর্তা। অভিযোগ, গ্রাহকদের ফোন, এসএমএস বা হোয়াটসঅ্যাপ কলে KYC অসম্পূর্ণ বলে তথ্য চাওয়া হচ্ছিল, দেওয়া হচ্ছিল বিমা বা ফিক্সড ডিপোজিটের লোভনীয় টোপ। সেই তথ্য পৌঁছে যাচ্ছিল সরাসরি প্রতারণা চক্রের হাতে। তদন্তে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য—এই তথ্য পাচারে উচ্চপদস্থ আধিকারিকরা জড়িত ছিলেন। তাঁদের হাত ধরে কোর ব্যাঙ্কিং সিস্টেমের ভেতর থেকে গোপন তথ্য পাচার হচ্ছিল বাইরের চক্রের কাছে। এর জেরেই প্রতারণার অঙ্ক দাঁড়ায় প্রায় আড়াই কোটি টাকা।

ধৃতদের মধ্যে রয়েছেন ঝাড়খণ্ডের হাজারিবাগ ও জামতাড়া শাখার CRO, সরাইদেহলার সেলস ম্যানেজার এবং কলকাতার মেটিয়াবুরুজ শাখার দুই কর্তা। পুলিশের দাবি, মোটা টাকার বিনিময়ে দীর্ঘদিন ধরে এই তথ্য পাচার চলছিল। তদন্তকারীদের আশঙ্কা, ধৃতদের পেছনে আরও বড় একটি সংগঠিত চক্র সক্রিয় রয়েছে, যারা গ্রাহকের আর্থিক নিরাপত্তাকে সরাসরি হুমকির মুখে ঠেলে দিচ্ছে। সেই চক্রের হদিশে এখন নজর দিচ্ছে সাইবার ক্রাইম বিভাগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.