জেলা

আত্রাই খারিতে ভেসে এল কঙ্কাল, চাঞ্চল্য বালুরঘাটে

বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের আত্রাই খারিতে একটি কঙ্কাল ভেসে আসাকে কেন্দ্র করে মঙ্গলবার চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের আন্দোলন সেতু সংলগ্ন আত্রাই খারিতে।

প্রতিদিনের মতো মঙ্গলবারও আন্দোলন সেতুর পাশের বালুরঘাট পৌরসভার পার্কিং এলাকায় পাইকারি বাজার বসেছিল। সেই বাজারে আসা কয়েকজন ব্যক্তি আচমকাই আন্দোলন সেতুর নিচে আত্রাই খারিতে একটি কঙ্কাল ভেসে থাকতে দেখেন। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমে যায়।

বিষয়টি সঙ্গে সঙ্গে জানানো হয় বালুরঘাট থানায়। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। কঙ্কালটি কোথা থেকে ভেসে এসেছে এবং সেটি মানবদেহের আসল কঙ্কাল নাকি প্লাস্টিক বা থার্মোকলের তৈরি নকল কঙ্কাল—তা খতিয়ে দেখছে পুলিশ।

আন্দোলন সেতুর পার্শ্ববর্তী এক দোকানদার বিজয় রবিদাস জানান, তিনি সেতুর দিক থেকে আত্রাই খারিতে একটি কঙ্কাল ভেসে আসতে দেখেছেন। তবে সেটি আসল না নকল, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তাঁর মতে, পুলিশি তদন্তের পরেই পুরো বিষয়টি স্পষ্ট হবে।

অন্যদিকে, ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী দেবানন্দ পাল জানান, খারিতে ভেসে থাকা কঙ্কালটির গায়ে কোনও মাংস বা টিস্যু নেই। তাই সেটি মানব কঙ্কাল নাকি থার্মোকলের তৈরি, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। পুলিশি তদন্তেই রহস্য উদ্ঘাটন হবে বলে তিনি মনে করেন।

পুলিশ জানিয়েছে, কঙ্কালটি উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তদন্তের স্বার্থে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.