জেলা

আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই ডাকাত

নিজস্ব সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই ডাকাত,পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের ঘটনা। কাটোয়া থানার পুলিশ রাতের শুক্রবার রাতের বেলায় টহল দেওয়ার সময় জাতীয় সড়কের ধারে- ২ জন অচেনা ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে। পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে সঠিক কিছু উত্তর দিতে না পাড়ায় পুলিশ ২ জন ব্যক্তিকে গ্রেফতার করে। তাদেরকে কাটোয়া থানা নিয়ে আসা হয় এবং তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।ওই ২ জন ব্যক্তি পুলিশের কাছে স্বীকার করেছেন তারা ডাকাতির উদ্দেশ্যে বেরিয়েছিল। কাটোয়া থানার পুলিশ তাদের ২ জনকে কোর্টে চালান করেন। কাটোয়া আদালতের বিচারক তাদেরকে ১৪ দিনের জেলা হেফাজতের নির্দেশ দেন শনিবার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.