জেলা

আজ শিলিগুড়ি মিউনিসিপাল কর্পরেশনের পক্ষ থেকে শিলিগুড়ির মহিলা ক্রিকেটার রিচা ঘোষ এবং ভরত ছেত্রীকে সম্বর্ধনা দেওয়া হয়

আজ শিলিগুড়ি মিউনিসিপাল কর্পরেশনের পক্ষ থেকে শিলিগুড়ির মহিলা ক্রিকেটার রিচা ঘোষ এবং ভরত ছেত্রীকে সম্বর্ধনা দেওয়া হল।

আজ শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে রিচা ঘোষ এবং ভরত ছেত্রীকে সম্বর্ধনা দিলো বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন ক্লাব গুলি। এদিন মেয়র গৌতম দেব জানান রিচা আমাদের গর্ব, তাই ওর হাতে পুরষ্কার তুলে দিতে পেরে আমরা গর্বিত। এদিন রিচা ঘোষ এবং ভরত ছেত্রীর হাতে বিভিন্ন ধরনের পুরষ্কার তুলে দেয় বিভিন্ন সংগঠন।

এদিন দীনবন্ধু মঞ্চে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার এম এম আই সি এবং কাউন্সিলারেরা। রিচা ঘোষ এবং ভরত ছেত্রীর হাতে পুরষ্কার তুলে দেয় শিলিগুড়ির বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনগুলিও। শিলিগুড়ি মিউনিসাপাল কর্পরেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা করবার প্রতিশ্রুতিও দেওয়া হয়।রিচাকে আগামী ভবিষ্যতের জন্য আগাম অভিনন্দন জানান মেয়র এবং ডেপুটি মেয়র সহ শিলিগুড়ি শহরের বিশিষ্ট ব্যক্তিরাও।

এদিন রিচা ঘোষের সম্বর্ধনা সভাতে উপস্থিত ছিলেন রিচা ঘোষের বাবা এবং মাও। রিচার অটোগ্রাফ নিতে এদিন ভীড় করেন বহু ক্ষুদে ক্রিকেটারও।রিচা তাদের হাসিমুখে অটোগ্রাফও বিলি করেন। রিচার আগামী ভবিষ্যতে উজ্জল হোক এই কামনা করেন শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান সোনাম ওয়াং দি ভূটিয়াও। এদিন প্রচুর সাধারন মানুষকেও দেখা যায় রিচার হাতে পুরষ্কার তুলে দিতে। এত মানুষের কাছ থেকে অভিনন্দন পেয়ে আমি খুশী এবং গর্বিত জানালেন রিচা।তিনি জানান আমি চেষ্টা করব শিলিগুড়ির নাম উজ্জল করতে।ভরত ছেত্রীও জানান তিনিও খুশী এত সন্মান পেয়ে। তিনি আশা করতে পারেননি যে এতটা সন্মান এবং ভালোবাসা তিনি পাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.