গান-ছন্দ-সুর সাধারণ মানুষের সব সময়ের সঙ্গী। মন ভালো থাক কিংবা ভারাক্রান্ত মন থাক সব সময় যেন থেরাপির মত কাজ করে সঙ্গীত। এবার অন্য রাজ্যের মত কলকাতার শহরে ভাসতে চলেছে সেতার বাদক ঋষভ রিখিরামের সুরের মূর্চ্ছনায়। জানুয়ারির শেষেই শুরু হবে কলকাতা কনসার্টের অগ্রিম টিকিট বুকিং প্রক্রিয়া।
সম্প্রতি এত গতিময় জীবনে মানসিক শান্তি তা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যার জন্য এই গতির মধ্যেও যেন জীবনযাত্রা আরো মসৃণ হয় তার জন্য এবার কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে, সেতার বাদক ঋষভ রিখিরামের গানের কনসার্ট। যা শিল্পীদের আরও উজ্জীবিত করে তুলবে। গোটা দেশের বিভিন্ন রাজ্যে শুয়োরের জাদু ছড়াতে শুরু করবেন আগামী মার্চ থেকেই। সেই রাজ্যের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে মুম্বই, পুণে, জয়পুর, হায়দরাবাদ, চেন্নাই ও উল্লেখযোগ্য হবে কলকাতা ছাড়াও একাধিক রাজ্যে। গত বছর মে মাসেই এই শিল্পীর নেতাজি ইন্দোরে শো করার কথা থাকলেও তা ভেস্তে যায় পেহেলগাওয়ের নৃশংস ঘটনায়।
সেই সময় কলকাতার মানুষ আর উপভোগ করতে পারেনি এই জনপ্রিয় শিল্পীর সেই সুরের ঝর্ণা। তবে ফের তিনি কলকাতার বুকে সুরের ঝর্ণা তুলতে আসছেন তিনি। আগামী ১২ই এপ্রিল কলকাতার বুকে আলোড়ন ফেলতে অনুষ্ঠিত হতে চলেছে এই জনপ্রিয় শিল্পী ঋষভ রিখিরামের গানের কনসার্ট। যার জন্য ৩০ শে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে অগ্রিম টিকিট বুকিংয়ের প্রক্রিয়া। এমনকি আগামী ১লা ফেব্রুয়ারি দুপুর ২টোর থেকে শুরু হবে টিকিটের সাধারণ বিক্রি। আগামী ১৫ ই মার্চ বেঙ্গালুরুর মাটি থেকে এই সুরের যাত্রার শুভ আরম্ভ হবে।







