বিনোদন

শেষবার ওটিটি পর্দায় ফুটবে ‘পঞ্চায়েতে’র গল্প, আমাজন প্রাইমে ‘পঞ্চায়েত ৫’-এর প্রিমিয়ারের ঘোষণা

অ্যামাজন প্রাইমের জনপ্রিয় ওয়েব সিরিজের মধ্যে অন্যতম হলো ‘পঞ্চায়েত’। বর্তমানে এই ওয়েব সিরিজের একের পর এক সিজন মুক্তি পেয়েছে। সবকটা সিজনের গল্প যে দর্শক মহলের মন জয় করছে তা বলাই বাহুল্য। তাই এক একটা সিজন প্রকাশ হলেই পরবর্তী সিজনের জন্য দিন গোনা শুরু করে দেয় দর্শকমহলের একাংশ। সেরকমই সিজন ৫ জন্যই অপেক্ষায় ছিল সকলে। ঠিক সেই সময়ে অ্যামাজন প্রাইমে একটি ভিডিও বার্তার মাধ্যমে সামনে এলো এই জনপ্রিয় ওয়েব সিরিজের শেষ অধ্যায় হতে চলেছে আসন্ন সিজন।

বড় পর্দার সিনেমার মতো চরম উন্মাদনা থাকে বিভিন্ন ওয়েব সিরিজ নিয়ে। সেই জনপ্রিয় ওয়েব সিরিজগুলির মধ্যে পঞ্চায়েত যে অন্যতম সিরিজ তা আর বলার অপেক্ষা রাখে না। এই ওয়েব সিরিজের প্রথম সিজন থেকেই মানুষের মনে জায়গা করে নিয়েছে। রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই হাস্যরস মেলানো এই সিরিজের গল্প মানুষের মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছে। তাই একের পর এক সিজন মানুষের মধ্যে কৌতূহল আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। শেষ পর্যন্ত এই গল্প কোন দিকে এগোই তার জন্য প্রত্যেকটি সিরিজেই মানুষ প্রত্যাশা নিয়ে অপেক্ষা করে। এবারও সিজন ৪ মুক্তি পাওয়ার পর থেকেই সকলেই ওটিটি পর্দায় চোখ রেখে দিন গুন ছিল।

এবার সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। আগামী কিছুদিনের মধ্যেই অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে এই সিরিজ। তার আগেই ২রা ফেব্রুয়ারি হবে এই ওয়েব সিরিজের প্রিমিয়ার। সম্প্রতি একটি ভিডিও অ্যামাজন প্রাইমে আসার পরে এই বিষয়গুলি খোলসা হয়। যেখানে জানা যায় এই আসন্ন সিরিজটি হতে চলেছে পঞ্চায়েত গল্পের শেষ অধ্যায়। সকলেই অপেক্ষায় রয়েছে এই সিরিজেই সচিবজি ও পঞ্চায়েত প্রধানের মেয়ের সঙ্গে প্রেমের সমীকরণ আরো গারো হয় কিনা। পাশাপাশি গ্রামের সঙ্গে সচিব জির গ্রামের মানুষের সঙ্গে সম্পর্কের সমীকরণ আরো মসৃণ হয় কিনা সেই দিকেই এগোতে পারে এই সিরিজের গল্প। তবে এখন দর্শকমহল অপেক্ষায় দিনগুনছে কবে ওটিটির পর্দায় উঠে আসবে এই ওয়েব সিরিজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.