রাজ্য

সোনারপুরে বাড়ির সামনে প্রাইমারি চাকরি প্রার্থীর উপর রাতের অন্ধকারে হামলা।

ধারালো অস্ত্র দিয়ে গলার কাছে কাটার অভিযোগ। ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

সোনারপুরের সোনারপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকার পুর্ব শীতলার বাসিন্দা দেবাশীষ বিশ্বাস। ২০০৯ সাল থেকে প্রাইমারীতে যোগ্যদের চাকরির দাবিতে আন্দোলন করছেন। ২০০৯ সাউথ চব্বিশ পরগনা বঞ্চিত চাকরি প্রার্থীদের কনভেনার। রাত্রি ১০টা নাগাদ বাড়ির সামনেই রাস্তায় গুগুল মিটে অন্যান্য আন্দোলনকারিদের সাথে মিটিং করছিলেন। সেই সময় এই হামলা। কোনরকমে নিজেকে রক্ষা করেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.