রাজ্য

শিবসেনার দুর্গ ভাঙল বিজেপি, মুম্বই পাচ্ছে নতুন মহিলা মেয়র

ভারতের আর্থিক রাজধানী মুম্বইয়ের পুররাজনীতিতে এক ঐতিহাসিক মোড় আসতে চলেছে। দীর্ঘদিনের শিবসেনা আধিপত্য ভেঙে এবার বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র পদে বসতে চলেছেন বিজেপির প্রার্থী ঋতু তাওদে। শনিবার আনুষ্ঠানিকভাবে বিজেপি তাদের মেয়র প্রার্থী হিসেবে ঋতুর নাম ঘোষণা করেছে। পাশাপাশি এনডিএ জোটের শরিক শিবসেনা ডেপুটি মেয়র পদে সঞ্জয় ঘাধিকে মনোনীত করেছে।

ঘাটকোপারের ১৩২ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত কর্পোরেটর ঋতু তাওদে আগামী বুধবার মুম্বইয়ের ৭৮তম মেয়র হিসেবে শপথ নিতে চলেছেন। সংখ্যাগরিষ্ঠতার অঙ্কে এনডিএ অনেকটাই এগিয়ে থাকায় মেয়র নির্বাচনে তাঁদের জয় কার্যত নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। বিরোধীরা জোট বেঁধে ভোট দিলেও এনডিএ প্রার্থীদের হারানো সম্ভব নয় বলে রাজনৈতিক মহলের মত। এবারের নির্বাচনে বিজেপি ১৩৫টি আসনে লড়ে ৮৯টিতে জয় পেয়েছে। এমনকি শিবসেনা ৮৯টি ওয়ার্ডে প্রার্থী দিয়ে ২৯টিতে জয়লাভ করতে পেরেছে।

অন্যদিকে উদ্ধব ঠাকরের শিবসেনা জিতেছে ৬৫টি, এমএনএস ৬টি ও এনসিপি মাত্র ১টি ওয়ার্ডে। একা লড়ে কংগ্রেস পেয়েছে ২৪টি আসন। সব মিলিয়ে পুরভোটে এনডিএ জোটের দখলে ১১৮টি ওয়ার্ড, যেখানে বিরোধীদের ঝুলিতে রয়েছে ৯৬টি। এই প্রথম বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনে বিজেপির মেয়র নির্বাচিত হচ্ছেন। এতদিন মুম্বইয়ের মেয়র মানেই ছিল শিবসেনা। সদ্য প্রাক্তন মেয়র কিশোরী পেদনেকরও ছিলেন শিবসেনার প্রতিনিধি। আরব সাগরের তীরে ঝলমলে বলিউড শহর মুম্বইয়ে এবার মেয়র পদে বদলের হাওয়া। শিবসেনার দীর্ঘ শাসনের পর, বিজেপির নেতৃত্বে নতুন অধ্যায় শুরু হতে চলেছে মুম্বই পুরনিগমের ইতিহাসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.