রাজ্য

খাদ্য দপ্তরের সাব ইইন্সপেক্টর পদে পরীক্ষায় মোবাইল সহ ধরা পড়লো পরীক্ষার্থী

খাদ্য দপ্তরের সাব ইইন্সপেক্টর পদে পরীক্ষায় পরীক্ষাকেন্দ্রের ভেতরেই মোবাইল নিয়ে কিছু পরীক্ষার্থীর বিরুদ্ধে পরীক্ষা দেওয়ার অভিযোগ আনলেন অন্য পরীক্ষার্থীরা।জলপাইগুড়ি কদমতলা উচ্চ বালিকা বিদ্যালয়ের ঘটনা।এদিন প্রথম দফার পরীক্ষা শেষে বেলাকোবার বাসিন্দা এক পরীক্ষার্থী বাইরে এসে মিডিয়ার কাছে এই অভিযোগ করেন।পরীক্ষাকেন্দ্রের ৮ নম্বর রুমে পরীক্ষা দিয়েছেন।সেই রুমেই অন্য পরীক্ষার্থী নিজের মোবাইল থেকে প্রশ্ন পাঠিয়ে উত্তর পেয়ে যাচ্ছিলেন চটজলদি।পরীক্ষককে অভিযোগ জানিয়েও কাজ হয়নি।যারা স্বচ্ছতার সাথে পরীক্ষা দিয়েছেন তাদের কি হবে।পরীক্ষাকেন্দ্রের ভেতর মোবাইল নিয়ে প্রবেশ করাই নিষিদ্ধ ছিল।অনেক অভিযোগ জানিয়েও কাজ হয়নি।যদিও খাদ্য দপ্তরের কোনও আধিকারিক কোনও মন্তব্য করতে চান নি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.