রাস্তার কুকুরকে অনেকেই ভয় পান। সে কুকুর যদি তেড়ে আসে, তাহলে তো আর কথাই নেই।ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ঠিক সেই সময় আপনার দিকে তেড়ে আসছে একটি কুকুর তখন কি ভাবে তার হাত থেকে বাঁচবেন ভাবছেন? এই সময় এই টিপস গুলি মাথায় রাখুন । তাহলেই আর কোনও বিপদ হবে না।
* রাস্তার কুকুর যদি আপনাকে দেখে চেঁচাতে শুরু করে, এ সময় আপনি চোখে চোখ রেখে সরাসরি কুকুরের দিকে তাকাবেন না। এটাকে সে হুমকি ভেবে আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠতে পারে। এ সময় আপনি শান্ত থাকুন এবং অবশ্যই পালানোর চেষ্টা করবেন না।
* রাস্তার কুকুর শুধু চেঁচায় না, কামড়ও দিতে পারে। তাই এসব কুকুর দেখলে দূরত্ব বজায় রেখে চলুন। এতে সহজে আপনাকে আক্রমণ করতে পারবে না।
* কুকুরকে চেঁচাতে দেখলেই অনেকে দৌড়াতে শুরু করে দেন। যা সব থেকে ভুল কাজ। তাই ভুলেও যাই হয়ে যাক, দৌড়াবেন না, এতে কুকুর আরও আগ্রাসী হয়ে আপনার দিকে ছুটে আসবে।
* কুকুরের থেকে সুরক্ষিত থাকতে হাতে লাঠি বা ছাতার বাঁট ধরে রাখুন। খুব আগ্রাসী হয়ে আপনাকে কামড়াতে এলে তা দিয়ে আঘাতের ভঙ্গি করতে পারেন। এতে অনেক সময় কাজ হয়।







