প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেই নামের সঙ্গেই থাকে পুরো বাংলা চলচ্চিত্র জগত। ৪০ বছরের উপরে এই চলচ্চিত্র জগতে নিজের অভিনয় দক্ষতা দেখিয়ে চলেছে। এবার সেই তারকাকেই দিল্লির কেন্দ্রীয় মন্ত্রকের তরফে দেশের চতুর্থ সর্বোচ্চ পুরস্কার পদ্মশ্রী হাতে উঠতে চলেছে বাংলার জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে। বর্তমানে অন্যতম মেগাস্টার সুপারস্টার বলতেই তার নাম উঠে আসে। এবার সেই নায়কের এই বিশেষ প্রাপ্তি উদযাপনে তার পুত্র তৃষাণজিৎ চট্টোপাধ্যায় টলি তারকাদের নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। সেখানেই রীতিমত টলি তারকাদের চাঁদের হাট বসেছে।
গত ৪০ বছরের ওপরে বাংলা চলচ্চিত্র জগতের এই পথ চলায় অনেক ওঠা – নামার বাংলার এই গৌরবময় তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এরই মধ্যে প্রায় ২৫০ থেকে ৩৫০ ছবি মানুষের মন জয় করেছে। এখনো তার অভিনয়ে মানুষের মণি কোথায় জায়গা করে নেয়। অভিনেতার এই ইন্ডাস্ট্রির প্রতি অবদান যে অপরিসীম সেটা বলাই বাহুল্য। তাই সেই অবদানের জন্য এবার তার সাফল্যের চূড়ায় একটি নতুন পালক যোগ হলো পদ্মশ্রী পুরস্কারের মাধ্যমে। এই গৌরব শুধু তারকার নয় বরং পুরো বাংলা চলচ্চিত্র জগতের। বরং বলাই যায় এই সাফল্য গোটা বঙ্গ জাতির। তাই বিশেষ দিন উদযাপনে এগিয়ে এলো বাংলার তারকারা।
বর্তমানে বহু টলি তারকার সঙ্গেই দেখা যায় অভিনেতার একমাত্র পুত্র তৃষাণজিৎকে। এবার তাঁর উদ্যোগে আয়োজিত হয় একটি বিশেষ অনুষ্ঠান। পাশাপাশি তাঁর সঙ্গে এই উদ্যোগের সামিল ছিলেন শ্রীকান্ত মহতা। যেখানে উপস্থিত ছিলেন সুপারস্টার জিৎ থেকে শুরু করে রূপা গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, চঞ্চল চৌধুরী, রুদ্রনীল ঘোষ সহ একাধিক তারকা। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বাংলার মেগাস্টার দেব। তার উপস্থিতি এই অনুষ্ঠানে বেশ গুরুত্বপূর্ণ। সম্প্রতি পদ্মশ্রী নিয়ে দেব ব্যঙ্গ করেছে বলে বিতর্ক উঠেছিল। তবে সেই বিতর্ক যে ভিত্তিহীন সে বিষয়ে আগেই স্পষ্ট করেছেন নায়ক দেব ও স্বয়ং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নায়ক দেব সেইসময় স্পষ্ট জানিয়েছিলেন তার সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্পর্ক কোনদিনও কেউ খারাপ করতে পারবে না। এমনকি পরবর্তীতে সেই প্রমাণ বহুবার সামনে এসেছে। এবার এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আত্মজীবনী লেখা স্পটলাইট বইটি সই করে দেবে হাতে তুলে দেন স্বয়ং পদশ্রী প্রাপ্ত অভিনেতা। তাই সেখান থেকেই দুই নায়কের সমীকরণ কোনরকম যে ছেদ নেই সেটা এখন বলাই যায়।







