বর্তমানে বক্স অফিসে বেশিরভাগ দাপট দেখাচ্ছে অন্ধকার জগতের গল্প দিয়ে নির্মিত বিভিন্ন সিনেমাগুলি। রণবীর কাপুর, রণবীর সিং’-এর পর এই তালিকায় নাম লেখালেন শহীদ কাপুর। তবে ‘ধুরন্ধর’ সিনেমার মতো এবার ফের শাহিদ কাপুরের গ্যাংস্টার ভিত্তিক সিনেমা ‘ও রোমিও’ জোরালো আইনের জটিলতায়। এবার সমস্ত বিতর্ক কাটিয়ে নির্ধারিত দিনেই মুক্তি পেতে চলেছে ‘ও রোমিও’ সিনেমা।
প্রথমবার গ্যাংস্টারের ভূমিকায় পর্দা কাঁপাতে দেখা যাবে শাহিদ কাপুরকে। তবে তার আগেই সামনে আইনি বাঁধা। এই সিনেমার প্রেক্ষাপট গড়ে উঠেছে কুখ্যাত গ্যাংস্টারের নেতৃত্বে কিভাবে অন্ধকার দুনিয়ায় দাপট চালায়। প্রয়াত মুম্বইবাসী হুসেন উস্তারার পরিবারের পক্ষ থেকে এই ছবি নিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়। এমনকি এরই মধ্যে উস্তারার কন্যা সানোবর শেখ এই সোনা মনি আপত্তি জানিয়ে মুম্বইয়ের একটি সেশনস কোর্টে মামলা দায়ের করেছে। তিনি দাবি করেছেন সিনেমার মাধ্যমে তার বাবার ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাই এই সিনেমা মানুষের কাছে আসলে ভুল বার্তা যেতে পারে বলে দাবি উস্তারার কন্যার।
এই দাবিতেই উস্তারার পরিবার এই ছবিতে স্থগিতাদেশ দিতে বলেছে। পাশাপাশি তারা দাবি করেন এই সিনেমা তৈরীর সময় কোনরকম অনুমতি নেওয়া হয়নি। তবে এই সিনেমার শেষে ডিসক্লেইমার স্পষ্ট লেখা রয়েছে – ‘বাস্তব কোনও ব্যক্তির সঙ্গে কোনও সাদৃশ্য থাকলে সেটা সম্পূর্ণ কাকতালীয় এবং অনিচ্ছাকৃত’। যার জন্য প্রথম থেকেই এই মামলা বেশ দুর্বল। তবে এই বিষয় এরই মধ্যে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছেন ছবি মুক্তির ক্ষেত্রে কোন রকম নিষেধাজ্ঞা থাকছে না। যা অভিযোগ রয়েছে সেই বিষয়টা অবশ্যই খতিয়ে দেখা হবে তবে তার জন্য ছবি আটকে রাখার কোন কারণ নেই। তাই সমস্ত জটিলতা কাটিয়ে আগামী ১৩ই ফেব্রুয়ারি থেকে পর্দা কাঁপাতে শুরু করবে এই সিনেমা।







