নিজস্ব সংবাদদাতা : রাজনৈতিক মহলে কু-কথার চল লেগেই থাকে। কিন্তু বিরোধী পক্ষ থেকে যখন বলা হয় সায়নী ঘোষের এইডস আছে বলে পোস্ট করা হয়। তা দেখা মাত্রই রাগে ফেটে পড়লেন পর্দার সত্যজিৎ রায় জিতু কামাল। অপরাজিত ছবিতে তিনি প্রথম সায়নী ঘোষের সাথে জুটি বেঁধেছিলেন। যার ফলেই সায়নীর সম্পর্কে এরকম কথা দেখে রেগে আগুন হয়ে যান তিনি।
সায়নী শুধুমাত্র একজন অভিনেত্রী নয় ।তার নাম রাজনৈতিক জায়গাতে দাপিয়ে বেড়ায়। তার জন্য তাকে রাজনৈতিক দলগুলির তরফ থেকে শুনতে হয় নানান রকম কুমন্তব্য। কিন্তু তাই বলে এতটা নিচে নেমে যাবে রাজনৈতিক দলগুলো ? যে একজন নারীর শারীরিক সম্পর্কে সমাজমাধ্যম পেজে কুমন্তব্য করতে শুরু করবে !
বিরোধীপক্ষের একটি সমাজবাদী পেজে পোস্ট করা হয়েছে যে “এইডস আক্রান্ত সায়নী”। যা দেখে জিতু তুমুল বিরোধিতা করেন। শুধু তাই নয় তিনি আরো বলেন যে এইসব একদমই ঠিক নয়। জিতু বললেন যে “রাজনীতি নিয়ে আমার ভিন্ন মত থাকলেও এরকম বিষয়গুলো সম্পর্কে আমি তীব্র প্রতিবাদ জানাই। রাজনৈতিক দরবারে এসব কি হচ্ছে ? ধিক্কার জানাই এমন রাজনীতিকে!”






