নিজস্ব সংবাদদাতা : প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের দায়ের করা মামলার শুনানি সমাপ্ত। তবে শুনানি শেষ হলেও, আপাতত রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে সমন পাঠায় ইডি। উক্ত সমন খারিজের দাবি জানিয়ে মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আদালত সূত্রে খবর, রায়দান করার আগে এই মামলার সঙ্গে জড়িত সমস্ত পক্ষ লিখিতভাবে তাদের আবেদন, তাদের বক্তব্য জমা করবে। তা পর্যবেক্ষণ করবে উচ্চ আদালত। তারপর এই রায়দান করা হবে।
আগামী ৫ সেপ্টেম্বর রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ইডি’র দায়ের করা অভিযোগ বা ইসিআইআর এবং সমন খারিজের দাবিতেই মামলা করেছেন অভিষেক।







