নিজস্ব সংবাদদাতা: দর্জিদের জন্য মহেশতলায় হাব তৈরি করতে চলেছে রাজ্য সরকার। দর্জি ছাড়া যাঁরা জরির কাজ করেন, তাঁরাও উক্ত হাবে জায়গা পাবেন বলে গতকাল ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম ও মোয়াজ্জেমদের সভায় রাজ্য সরকারের এই পরিকল্পনার কথা জানান তৃণমূলনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের উবাচ,’মহেশতলায় আমরা একটি হাব তৈরি করছি। অনেক দর্জি আছেন ওখানে। তাঁরা কাপড়ের কাজ করেন। ওখানে সংখ্যালঘু ছেলেমেয়েদের সংখ্যা বেশি। কত ভালো জরির কাজ করেন আপনাদের ঘরের মেয়েরা।’
প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলাহাটের জমিটি ব্যক্তিগত মালিকাধীন। তাই এই জমি যাদের হাতে রয়েছে তাদের ডেকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। মুখ্যসচিব এই বিষয়ে তাদের সঙ্গে কথাও বলেছিলেন।
পুর দফতর থেকে সেই এলাকা পরিষ্কার করে দেয়। প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর বক্তব্য,’জমির বদলে জমি দিতে আমি রাজি আছি। ওখানে সরকার নিজেই বিল্ডিং তৈরি করে দেবে। ব্যবসায়ীদের কোনও পয়সা দিতে হবে না।’







