কলকাতারাজ্য

ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা লেকটাউনের দক্ষিণদাঁড়ির ফিল্ম স্টুডিওতে

মঙ্গলবার সন্ধ্যায় বড়বাজারের মেছুয়ার হোটেলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এরপর ৪৮ ঘন্টা কাটতে না কাটতে ফের শহর কলকাতায় অগ্নিকান্ডের ঘটনা। বৃহস্পতিবার দুপুর ঠিক ৩টে নাগাদ দাউ দাউ করে জ্বলে ওঠে লেকটাউনের দক্ষিণদাঁড়ির ফিল্ম স্টুডিও। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন।

কলকাতার বুকে ঘটেই চলেছে একের পর এক অগ্নিকান্ডের ঘটনা। বড় বাজারের এই ভয়াবহ অগ্নিকান্ডের পর ২টো দিন পেরোনোর আগেই লেকটাউনে আগুনে পুড়ে ছাই হলো দক্ষিণদাঁড়ির ফিল্ম স্টুডিও। লেকটাউনের দক্ষিণদাঁড়ির একটি বহুতলের দ্বিতীয় তলায় রয়েছে এই ফিল্ম স্টুডিও। সেখানেই আচমকা আগুন লেগে যায়। ক্ষনিকের মধ্যে সেই আগুনের লেলিহান শিখা পুরো স্টুডিওতে ছড়িয়ে পরে। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে দমকলের বাহিনী ও লেকটাউন পুলিশ আধিকারিকেরা। যুদ্ধকালীন তৎপরতায় অগ্নি নির্বাপনের কাজ শুরু করে তারা।

তবে এখনো পর্যন্ত আগুন লাগার কারণ স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে দমকলে আধিকারিকরা, প্রাথমিকভাবে মনে করছে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তবে স্বস্তির বিষয়ে এটাই যে এখনো পর্যন্ত কোনো রকম হতাহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.