নিজস্ব সংবাদদাতা : রাজ্যের একের এক বিভিন্ন জায়গায় ভয়াবহ বিস্ফোরণ কান্ড ঘটেই চলেছে । উল্লেখ্য , দিনকয়েক আগে এক ভয়াবহ বিস্ফোরণ কান্ড ঘটে এগরায় । সেই বিস্ফোরণ কাণ্ডে মৃত্যু হয় ১২ জনের। সেই আতঙ্কের রেস কাটতে না কাটতেই রাজ্যের একাধিক বাজি কারখানায় দুর্ঘটনা ঘটেই চলেছে। আর আজ সকালেও বিস্ফোরণে ঘুম ভাঙল। এই বিস্ফোরণে কাণ্ডে ঝলসে মৃত্যু হয় ১ জনে। এই ভাবে বিস্ফোরণ কাণ্ডের ফলে প্রাণ হারিয়েছে অনেকে। কিন্তু রমরমিয়ে চলছে বেআইনি বাজির কারখানা। ইতিমধ্যেই নবান্নর তরফে বেআইনি বাজির কারখানা বন্ধ করতে কড়া নির্দেশিকা জারিও করা হয়েছে। আর সেই কারণে তৎপর হয়েছে পুলিশ। জেলায়-জেলায় চলছে ধরপাকড়। এবার উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায় ৩০০ কেজি বাজি সহ ১ জনকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ । পুলিশ সূত্রে খবর, বেলঘরিয়া থানার পুলিশ বেলঘরিয়ার বিবেকানন্দ নগর থেকে ৩০০ কেজি বাজি বাজেয়াপ্ত করেছে। ঘটনায় গ্রেফতার বাজি ব্যবসায়ী । তাঁর নাম টিঙ্কু মজুমদার। আগামী দিনেও এই ধরপাকড় চলবে এমনটাই জানায় পুলিশ।
উল্লেখ্য , রবিবার সন্ধ্যেবেলা বজবজের বাজি কারখানায় বিস্ফোরণের জেরে প্রাণহানির ঘটনা ঘটেছে । বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে তিন জনের। এক জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে, এগরার খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণের জেরে মৃত্যু হয় ১২ জনের।আজ সকালে মালদার ইংরেজবাজার পুরসভার অধীন নেতাজি মার্কেটে বাজির দোকানে ভয়াবহ আগুন লাগে। এই ঘটনায় দু’জন শ্রমিকের মৃত্যু হয় । এখনও পর্যন্ত দু’জনের খোঁজ নেই । এখানে পর পর তিনটি বাজির দোকানও রয়েছে। যেহেতু প্রচুর দাহ্য বস্তু এই বাজারে ঠাসা, ফলে কোথা থেকে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। ইংরেজবাজারের ওই বাজি দোকানে কত পরিমাণে বাজি মজুত ছিল? কীভাবে লাগল আগুন? সবই খতিয়ে দেখছে পুলিশ ।






