রাজ্য

ওড়িষ্যায় বাস উল্টে দুর্ঘটনা, আহত ২০

ওড়িষ্যার বুকে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। মঙ্গল যাত্রী বোঝাই বাস উল্টে বিপত্তি ঘটে। দুর্ঘটনার কারণে জগৎসিংহপুরে রাস্তার উপর চঞ্চল ছরিয়ে পরে। পাশাপাশি আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে কমপক্ষে ২০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

আজ সকাল বেলায় একটি যাত্রী বোঝাই বাস ধনুরবেলারির একটি বিয়ে বাড়ি থেকে বালিকুদা যাচ্ছিল। সেই বাসে ছিল প্রায় ৪০ জনের মতো মানুষ। আচমকাই সেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার‌ পর এলাকার বাসিন্দারা চারিদিক থেকে ছুটে আসে। তারপর তাদের তৎপরতায় উদ্ধার আহতরা।

আহতদের তড়িঘড়ি ভর্তি করা হয় স্থানীয় হাসপাতাল। তারমধ্যে ১০জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করছে। পাশাপাশি পুলিশ খতিয়ে দেখছে বাস চালকের কোনো রকম গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে কিনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.