দেশ

বিচ্ছেদের পর ব্যান্ড বাজিয়ে মেয়ের ঘরে আগমন কানপুরের এক ব্যক্তি

কন্যার বিয়ের সময় প্রতি বাবা তার কন্যাকে ব্যান্ড বাজিয়ে বিদায় দেন।তবে উত্তর প্রদেশের কানপুরে ধরা পড়ল এক নতুন ছবি। মেয়ের বিবাহ বিচ্ছেদের পর ব্যান্ড বাজিয়ে ঘরে ফিরিয়ে নিয়ে এলেন কানপুরের বাসিন্দা অনিল কুমার। স্বাগত জানালেন ঘরের মেয়ে কে।

পেশায় বিএসএনএল কর্মী অনিল কুমার বলেন, “এবার ফের তাঁকে মাথা উঁচু করেই ঘরে ফিরিয়ে নিলামআমরা তাঁকে মাথা উঁচু করে বিয়ে দিয়েছিলাম”।

অনিল কুমারের কন্যা উরভি পালাম পেশায় বিমানবন্দরের একজন ইঞ্জিনিয়র।২০১৬ সালে উরভি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এক কম্পিউটার ইঞ্জিনিয়রের সঙ্গে। এরপর দিল্লিতেই থাকতেন তারা। একটি কন্যা সন্তানও রয়েছে তাদের। তারপর বিবাহের ৮ বছর পর বিচ্ছেদ হয় তাদের।তবে বাবার বাড়িতে ফের একবার নিজের মেয়ে এবং নাতনিকে ফিরিয়ে নিয়ে বেজায় খুশি হয়েছেন অনিল কুমার। পাশাপাশি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তাঁদের প্রতিবেশীরাও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.