Uncategorizedরাজ্য

দক্ষিণ পূর্ব রেলে ১৯ দিন ব্যাপী ২ শতাধিকে ওপর সংখ্যক ট্রেন বন্ধ থাকবে

নিত্য ট্রেন যাত্রীদের জন্য ফের সঙ্কট নেমে এলো। প্রতিদিন গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য বহু মানুষ নির্ভরশীল রেল পরিষেবার ওপর। এবার দক্ষিণ পূর্ব রেলে ২০০রও বেশি ট্রেন বাতিল থাকবে আগামী ১৯ দিন পর্যন্ত। যার ফলে রাজ্যবাসীর কপালে চিন্তার ভাঁজ পরেছে।

বর্তমানে অনেক সময় দেখা যায় ট্রেন দুর্ঘটনার খবর শিরোনামে থাকতে। তাই এবার সেই দুর্ঘটনার প্রবণতা কমাতে তৎপর হলো রেল কর্তৃপক্ষ। সাঁতরাগাছি ইয়ার্ডের আমূল পুনর্গঠন ও আধুনিকীকরণের কাজের জন্যই এই পদক্ষেপ। এছাড়াও ট্র্যাক রিনিউয়াল ও সিগন্যালিং ব্যবস্থার উন্নয়নের কাজ চলবে, সেই কারণেই বাতিল রয়েছে ২০৬ টি ট্রেন। যার মধ্যে একাধিক রয়েছে লোকাল ট্রেন ও দূরপাল্লার ট্রেন। ৩রা মে থেকে ১৮ই মে পর্যন্ত চলবে এই গ্রুপের রেল পরিষেবায় ব্যাঘাত ঘটবে।

তবে এই পরিষেবা একটানা বন্ধ থাকবে না প্রতিদিনই কোনো না কোনো ট্রেন বন্ধ থাকবে। সব থেকে বেশি লোকাল ট্রেন বন্ধ থাকবে ১১, ১৭ ও ১৮ই মে। পাশাপাশি ১৭ মে পর্যন্ত প্রায় ২ ডজন দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ কিছুটা বদলানো হবে। তাই সব মিলিয়ে বলা যায় এই ১৯ দিন নিত্যযাত্রীদের প্রবল সমস্যার মধ্যে পরতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.