রাজনীতি

নন্দীগ্রামে বিজেপির পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ, অভিযোগের তীর তৃণমূলের দিকে,অভিযোগ অস্বীকার তৃণমূলের

ভোট যত এগিয়ে আসছে ততো গরম হচ্ছে নন্দীগ্রামের রাজনীতি।
গতকাল রাতে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার সাউদখালী ২৭০ নম্বর বুথে বিজেপির পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তুলল বিজেপি। বিজেপির অভিযোগ, সাউদখালী ২৭০ নম্বর বুথে তাদের একটি দলীয় কার্যালয় ছিল। সেই দলীয় কার্যালয়ে গতকাল রাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুড়ে ছাই হয়ে গেছে বিজেপির দলীয় কার্যালয়। বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেস তাদের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দিয়েছে।
অপরদিকে বিজেপির তোলা দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপির আদি এবং নব্য দন্দ্ব ক্রমশ প্রকট হচ্ছে। আদি এবং নব্য বিজেপির দ্বন্দ্বের ফলে ওই পার্টি অফিসে নিজেরাই আগুন লাগিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.