স্বাস্থ্য

শেষ মহাকাশ গবেষণার ক্ষেত্রে ব্যর্থ রাশিয়া বিজ্ঞানী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ! কেমন আছেন তিনি ?

নিজস্ব সংবাদদাতা : পঞ্চাশ বছর পর শেষ চন্দ্র অভিযানের চেষ্টাতে মুখ থুবড়ে পরল রাশিয়া। লুনা – ২৫ (Luna 25) ভেঙে পড়ায় অসুস্থ হয়ে পড়েন মিশনের সঙ্গে জড়িত এক রুশ বিজ্ঞানী। তড়িঘড়ি করে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রসঙ্গত রবিবার রুশ চন্দ্রযান ভেঙে পড়ার পরেই তিনি বলেছেন যে তিনি এই ব্যর্থতা মেনে নিতে পারছেন না। মানসিকভাবে একটা ধাক্কা খাওয়ার ফলে তার প্রভাব শারীরিক দিকে পড়েছে।

সূত্রে খবর, ৯০ বছর বয়সী রুশ বিজ্ঞানীর নাম হল মিখাইল মারোভ। দীর্ঘদিন ধরে তিনি রাশিয়ার মহাকাশ গবেষণার সঙ্গে জড়িত। তবে তার জীবনের শেষ কাজ ছিল লুনা-২৫ (Luna 25)। মহাকাশ গবেষণার চিত্র দেখে মুছে যাওয়া রাশিয়া এই অভিযান চালানোর পর আবার ফিরে আসবে এমনই স্বপ্ন দেখেছিলেন বিজ্ঞানী। যার ফলে বয়সের ভারকে উপেক্ষা করে তিনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন এই অভিযানে।কিন্তু একদম শেষে এসে যে, এইভাবে মুখ থুবড়ে পড়বে চন্দ্রঅভিযান তা মেনে নিতে পারেননি রুশ বিজ্ঞানী মিখাইল মারোভ।

লুনা-২৫ (Luna 25) ভেঙে পড়ার পর একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন,’ আমি মনে করি মহাকাশ গবেষণার ক্ষেত্রে রাশিয়ার কামব্যাক করার শেষ সুযোগ ছিল এই লুনা-২৫ অভিযান। কিন্তু চাঁদে নামতেই পারল না আমাদের চন্দ্রযান। সেটা খুবই দুঃখের।’ প্রসঙ্গত, গতি বাড়িয়ে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছনোর চেষ্টা করেছিল রাশিয়া। কিন্তু শেষ পর্যন্ত রবিবার রাশিয়ার তরফে জানানো হয়, চাঁদে নামার আগেই ধ্বংস হয়েছে লুনা-২৫।

এই ব্যর্থতা মানতে না পেরেই অসুস্থ হয়ে পড়েন মিখাইল।যার ফলে তাকে ক্রেমলিনের একটি হাসপাতালে ভর্তি করতে হয়।এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। কিন্তু তাঁকে কড়া নজরদারিতে রেখেছেন চিকিত্‍সকরা। তবে এখনও মানসিকভাবে তিনি খুবই দুর্বল রয়েছেন এমনটাই সূত্রে খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.