নিয়োগ দুর্নীতি মামলায় ফের হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘লিপস অ্যান্ড বাউন্ডসে’ তল্লাশির সব তথ্য এবং নথি আদালতের সামনে পেশ করার আর্জি। ইসিআইআর সূত্র ধরে অনেক কিছু হচ্ছে, তা কীভাবে সম্ভব! অভিষেকের আইনজীবী এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন।
বিশেষভাবে উল্লেখ্য, ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’ সংস্থায় তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি হাতে পেয়েছে ইডি। সেই নথির ভিত্তিতে বেশকিছু পদক্ষেপ শুরু করছেন তাঁরা। এখানেই অভিষেকের আইনজীবীর প্রশ্ন, একই ইসিআইআর-এর ভিত্তিতে কী করে নতুন পদক্ষেপ করা হয়? এর কারণ হিসাবে বলা হচ্ছে, অভিষেকের বিরুদ্ধে ইডির নিয়োগ সংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
আবার বিজেপির বিরুদ্ধেও অভিযোগ তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর উবাচ, ‘আপনারা তো দেখেছেন আমি বিদেশে গেলাম চিকিৎসা করাতে আর এমন হাওয়া তুলল যে যেন আমি আর ফিরব না।’ এহেন মন্তব্যের ক্ষেত্রে অভিষেক মোদি, চোকসি ও মাল্য পদবী উল্লেখ করে বলেন, ‘আমি ওদের সমগোত্রের নই।’ তরজা অব্যাহত।







