Uncategorizedরাজ্য

দুপুর ২টো অবধি ৬ টার মধ্যে ৫টি আসনে জয়ী তৃণমূল, বাকি ১টি সময়ের অপেক্ষা

আরজি কর কাণ্ডের আবহে রাজ্যের ছয় কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনের ফলের দিকে নজর সকলের। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, ছয় আসনেই এগিয়ে তৃণমূল। বিজেপির হাতে থাকা মাদারিহাটও হাতছাড়া। তাৎপর্যপূর্ণভাবে, হাড়োয়া কেন্দ্রের দ্বিতীয় স্থানে উঠে আসছে আইএসএফ। উপনির্বাচন হয় মাদারিহাট, সিতাই, তালডাংরা, মেদিনীপুর, নৈহাটি, হাড়োয়া কেন্দ্রে। শেষমেষ ১০ রাউন্ডের ফলাফলে প্রায় ৮০ হাজারের কাছাকাছি ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী জয় প্রকাশ টপ্পো। অন্যদিকে ৫১ হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী রাহুল লোহার। অন্যদিকে সিতাইয়ে ১৩ রাউন্ডের ভোট গণনার পরে প্রায় ১ লক্ষ ৬৫ হাজার ৯৮৪ জয়ী প্রাপ্তি হয়েছেন তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়।তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি প্রার্থী দীপক কুমার রায় প্রায় ১ লক্ষ ৩০ হাজার বেশি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। এছাড়াও নৈহাটির ফলাফলে দেখা গেল প্রায় ৭৯ হাজার ১৬৮ভোটে জয় পেয়েছেন সনত দে। এমনকি প্রায় ৫০ হাজারের কাছাকাছি ভোটে বিজেপি প্রার্থী রূপক মিত্রকে হারিয়েছেন শাসকদলের প্রার্থী।
এছাড়া ইতিমধ্যেই হাড়োয়ার ভোটের ফল প্রকাশ হল যেখানে ১লক্ষ ৩১ হাজার ৩৮৮ ভোটে জয়ী প্রাপ্তি হয়েছেন তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম। এছাড়া হারাওয়াতে বিরোধী প্রার্থী আই এস এফ
প্রার্থী পিয়ারুল ইসলাম প্রায় ১লক্ষ ৩১ হাজার ৩৮৮ ভোটে পরাজিত হয়েছে।
পাশাপাশি ছবি উঠেছে মেদনীপুরের, যেখানে দেখা যাচ্ছে ১৩ রাউন্ডের ভোট গণনার পর তৃণমূল প্রার্থী সুজয় হাজরা প্রায় ১ লক্ষ ১৪ হাজার ১৪৬ ভোটে জয়ী প্রাপ্তি হয়েছে। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শুভজিৎ রায় (বান্টি)
৮০ হাজার ৯৫৬ ভোটে পরাজিত হয়েছেন।

এখনো পর্যন্ত উপনির্বাচন ভোট গণনার প্রেক্ষিতে যেমনটা বোঝা যাচ্ছে, তৃণমূলের সাথে বিজেপি , সিপিএম, কংগ্রেস, এবং আই এস এফ -এর চলছিল হাড্ডাহাড্ডি লড়াই। শেষমেষ দেখা যাচ্ছে এখনো পর্যন্ত তৃণমূল ৫টি আসনে জয় প্রাপ্তি ঘটেছে। যেভাবে একের পর এক বিরোধীদের ধরাশায়ী করে উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হচ্ছে তা দেখে বলা যেতেই পারে বাকি আরও ১টি আসন জয় লাভ করা শুধুমাত্র সময়ের অপেক্ষা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.