রাজ্য

নিউটাউনের ঘটনায় আগাম জামিনের আবেদন সোহমের

নিউটাউনের ঘটনায় আগাম জামিনের আবেদন করতে বারাসাত আদালতে আসলেন বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী।
৭ জুন নিউটাউনের এক হোটেল মালিককে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। এ নিয়ে থানায় অভিযোগ হলেও কোনও কাজ না হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রেস্তোরাঁ মালিক। হুমকির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। নিরাপত্তা ও তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। আগামীকাল আদালতে উঠবে মামলা। তার আগেই আজ সকাল 11 টার সময় বারাসাত আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করতে আসলেন তারকা বিধায়ক সোহম চক্রবর্তী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.