রাজনীতিরাজ্য

নির্বাচন কমিশনকে মমতার চিঠির পরই বৈঠকের ডাক অভিষেকের ! কী বার্তা দেবেন তিনি ?

SIR নিয়ে বিতর্কের আবহে , মেগা বৈঠকের ডাক তৃণমূল সেকেন্ড ইন কমান্ডের । দলের সাংসদ, বিধায়ক-সহ সব স্তরের নেতাদের নিয়ে আসন্ন সোমবার ভার্চুয়াল বৈঠকের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । জানা গিয়েছে, মতুয়া অধ্যুষিত এলাকা ও উত্তরবঙ্গের দিকে বিশেষ নজর দেওয়া হবে । সূত্রের খবর সাংসদ ও বিধায়কদের পারফরমেন্সও দেখা হবে রিভিউ করে।

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন । তার আগেই রাজ্যে তোড়জোড় চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষণের । যদিও তৃণমূল বরাবরই বিরোধিতা করে আসছে SIR এর। তৃণমূলের বরাবরই দাবী , SIR এর পিছনে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক ষড়যন্ত্র লুকিয়ে আছে । গতকালই SIR স্থগিত করার আবেদন জানিয়ে , নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । আর এবার মেগা বৈঠক অভিষেকের ।

জানা গিয়েছে , সোমবারের ভার্চুয়াল বৈঠকের মূল বিষয় থাকবে SIR । এই বৈঠকে দলের সাংসদ, বিধায়ক ও সাংগঠনিক পদাধিকারী মিলিয়ে প্রায় ১০ হাজার জন যোগ দেবে বলে খবর । ভোটার কার্ডের বিশেষ সমীক্ষা নিয়ে , দলের সদস্যরা ঠিকমতো নিজেদের দায়িত্ব পালন করছেন কিনা , সেবিষয়েই দেখা হবে এই বৈঠকে । কোনো জেলায় , সংগঠন আরো মজবুত করা প্রয়োজন কিনা , সেবিষয়েও খতিয়ে দেখা হবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.