Uncategorized

UPSC পরীক্ষায় প্রথম ঈশিতা কিশোর

নিজস্ব সংবাদদাতা: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) মঙ্গলবার UPSC CSE 2022-এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে। 2022 সালের ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় এবার শীর্ষে রয়েছেন ঈশিতা কিশোর। পরিচিতরা বলছেন, পড়াশোনার সঙ্গে খেলাতেও সমান উৎসাহী। দিল্লি ইউনিভার্সিটির এই ছাত্রী এখন আলোচনার বিষয়। কে এই ঈশিতা কিশোর?

 

ঈশিতা কিশোর আসলে অর্থনীতিতে স্নাতক। ২০১৭ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের শ্রী রাম কলেজ অফ কমার্স থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। এরপর আর্নস্ট অ্যান্ড ইয়ং-এর সঙ্গে ‘রিস্ক অ্যাডভাইজরি’ হিসাবে কাজ করেন। একজন সক্রিয় ক্রীড়াবিদ হিসাবেও নাম রয়েছে তাঁর। স্কুল থেকেই একজন ভাল অলরাউন্ডার পারফর্মার হিসাবে ঈশিতাকে চেনে সবাই।

 

তবে একবারে আসেনি এই সাফল্য। এই নিয়ে তিনবারের প্রচেষ্টায় UPSC পরীক্ষায় উত্তীর্ণ হলেন ঈশিতা । এই প্রথম ইন্টারভিউ রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন করেছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.