জেলারাজনীতি

নির্মল চন্দ্র রায় এর সমর্থনে নির্বাচনী প্রচারে শিলিগুড়ির মেয়র গৌতম দেব

নিজস্ব সংবাদদাতা: আসন্ন ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচন উপলক্ষ্যে, তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নির্মল চন্দ্র রায় এর সমর্থনে ধূপগুড়ি পৌর এলাকা জুড়ে নির্বাচনী প্রচার করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। আজ সকালে তিনি নিজে এলাকায় পৌছে গিয়ে বাসিন্দাদের বাড়িতে বাড়িতে যান এবং তাদের সাথে কথা বলে তাদের সমস্ত সুবিধা এবং অসুবিধার কথা জানান।

মেয়র জানান, তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থেকে মানুষের কাজের চাহিদা মিটিয়ে দিচ্ছে। মানুষ বুঝতে পেরে গেছে বর্তমানে তৃণমূল সরকারের চাইতে ভালো কেউ আর নেই। তাই সবাইকে অনুরোধ করলাম তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জিতিয়ে দিতে যাতে মানুষ একবারের জন্য কাজের সূযোগ করে দেয়। এদিন মেয়র আরো জানান আমাদের কাজ করে যাওয়াই একমাত্র লক্ষ তাই আমরা চাই মানুষ পরিসেবা পাক এবং ভালো থাকুক। আমাদের প্রার্থী যথেষ্ট ভালো এবং কর্মঠ তাই তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে আমাদের একবার কাজের সূযোগ করে দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.