বেহুঁশ কর্তব্যরত পুলিশ। নেশায় হুঁশ নেই মানরক্ষার চেষ্টা করে সহকর্মীরা। ডাকাডাকি করেও সারা মেলেনি,কথা বলতে গিয়ে জিভ জড়িয়ে আসছে তাঁর। ভরদুপুরেই মদ খেয়ে টোর পুলিশ কনস্টেবল । বোলপুরের রাজ্য পুলিশ কনস্টেবল মদ খেয়ে, রাস্তায় গড়াগড়ি দিতে দেখা গেলো কার্যত হাসির খোরাকের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতে। বোলপুরের লজমোড়ের পথের ধার থেকে অন্য পুলিশ কর্মীরা চাঙ দোলা করে নিয়ে অন্যত্র চলে যায়। ওই পুলিশ নিজের নাম শান্তনু মুখোপাধ্যায় বলে জানিয়েছেন। তাঁর উর্দিতে থাকা ব্যাচও লেখা ছিল এস মুখার্জী।
বৃহস্পতিবার বোলপুর থানার লজমোড়ে একটি মদের দোকানের উল্টোদিকে উর্দি পড়ে মদ খেয়ে রাজ্য পুলিশের কনস্টেবলকে গড়াগড়ি দিতে দেখা যায়। বৃহস্পতিবার এই ঘটনায় কার্যত হাঁসির রোল পড়েছে বোলপুর লজমোড়ে। মজার ছলে অনেকে ছবি তুলে রেখেছেন মোবাইলে। ওই পুলিশকে যখন জিজ্ঞেস করা হয় তুমি কি মদ খেয়েছ? তিনি সম্মতিসূচক ভাবে মাথা নাড়িয়ে উত্তর দেন। তবে নিজেকে কেষ্ট মণ্ডলের (সম্ভবত অনুব্রত) ভাই বলে বসেন। এদিকে সাধারণ মানুষ তারা প্রশ্ন তুলছেন যারা নিরাপত্তা দেয় তারা কী করে ডিউটি চলাকালীন উর্দি পড়ে মদ খেতে পারে। তারপর আবার রাস্তায় চিত্পাত হয়ে পড়ে থাকেন।







