কেন্দ্র

ট্রাম্প-শি-পুতিন বৈঠক ঘিরে রাহুলের তির্যক মন্তব্য, ‘ভারতকে অপমানের চেষ্টা’ বলে পাল্টা তোপ বিজেপির

চীনের শেনজেনে অ্যাপেক সম্মেলনের পার্শ্ববৈঠকে আমেরিকা, রাশিয়া ও চীনের শীর্ষ নেতাদের একমঞ্চে বসা নিয়ে সরগরম ভারতের অভ্যন্তরীণ রাজনীতি। এই বৈঠকে ভারতের উপস্থিতি না থাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা সোনিয়া পুত্র রাহুলের। আর তার এই মন্তব্যের পরই সোনিয়া পুত্রকে পাল্টা জবাব শাসক শিবিরের।
সামাজিক মাধ্যম ‘এক্স’ (X)-এ ট্রাম্প, শি জিনপিং এবং পুতিনের একসঙ্গে বসে থাকার ছবি পোস্ট করে রাহুলের দাবি, কংগ্রেস যদি ক্ষমতায় থাকত তবে ভারতের প্রধানমন্ত্রীও ওই আলোচনার টেবিলে থাকতে পারত। এর পরই প্রধানমন্ত্রী মোদীকে সরাসরি ‘আপসকামী প্রধানমন্ত্রী’ বলে আক্রমণ করে লেখেন, “একজন আপসকামী প্রধানমন্ত্রী কখনোই এই টেবিলে বসতে পারেন না।”
রাহুলের এই মন্তব্যের পরপরই পাল্টা আক্রমণ শানলেন শাসক শিবির। শাসকদলের নেতারা মনে করিয়ে দেন, ভারত যেহেতু অ্যাপেক জোটের সদস্য দেশই নয়, তাই এই সম্মেলনের পার্শ্ববৈঠকে ভারতের না থাকাটা সম্পূর্ণ স্বাভাবিক একটি কূটনৈতিক বিষয়। রাজনৈতিক অংশের মত, এই সাধারণ তথ্যটি এড়িয়ে গিয়ে রাহুলের এমন মন্তব্য তার স্বল্প জ্ঞানের প্রকাশ ও দেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ।
বিজেপি মুখপাত্র তুহিন সিনহা রাহুলকে আক্রমণ করে বলেন, “ভারতকে বিশ্বমঞ্চে অপমান করার জন্যই যেন রাহুল গান্ধী এমন মন্তব্য করছেন।” কংগ্রেসের শাসনামলের ‘শার্ম-এল-শেখ’ চুক্তি ও যুদ্ধবন্দীদের মুক্তির প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, দেশের স্বার্থের সাথে আপস করার ইতিহাস কংগ্রেসেরই রয়েছে, মোদী সরকারের নয়।
বিজেপির আরেক মুখপাত্র আরপি সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আজ বিশ্ব ব্যবস্থায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং বিশ্বের সব শীর্ষ নেতার সাথেই ভারতের সুসম্পর্ক রয়েছে। বিজেপি নেতা প্রদীপ ভাণ্ডারীর মতে, কংগ্রেস আমলে ভারত বরং আন্তর্জাতিক মঞ্চে কোণঠাসা হয়ে থাকত, যা বর্তমান সরকারের কূটনৈতিক সাফল্যে পুরোপুরি বদলে গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.