কেন্দ্র

জ্ঞানেশের পদত্যাগ ও এসআইআর বাতিলের দাবিতে দিল্লিতে মহা-বিক্ষোভ, ২৬ হাজারের বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ‘স্পেশ্যাল ইন্টেন্সিভ রিভিশন’ বা এসআইআর বাতিলের দাবিতে শনিবার দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ ও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে মহা-বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। সেই কর্মসূচিকে ঘিরে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা কার্যত দুর্গের চেহারা নিয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা জারি করে দিল্লি পুলিশ এই কর্মসূচির অনুমতি দেয়নি। পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে অ্যাপ-ভিত্তিক ক্যাব চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তৈরি করা হয়েছে অস্থায়ী ডিটেনশন সেন্টার এবং মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।

নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে দিল্লি পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার জন্য ২৬ হাজারেরও বেশি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর কর্মী মোতায়েন করা হয়েছে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভা নির্বাচন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর এবং দিল্লি দাঙ্গার পর এই প্রথম এত বড় আকারে রাজধানীতে পুলিশ ও আধাসেনা মোতায়েন করা হল।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে সিআরপিএফ, বিএসএফ, এসএসবি, আইটিবিপি এবং সিআইএসএফ-এর অন্তত ১১০টি অতিরিক্ত কোম্পানি দিল্লিতে পাঠানো হয়েছে। জম্মু ও কাশ্মীর, পশ্চিমবঙ্গ এবং ছত্তীসগঢ় থেকে আসা এই বাহিনী রাজধানীতে আগে থেকেই মোতায়েন থাকা ১১১টি কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছে। সব মিলিয়ে ২২১টি সিএপিএফ কোম্পানি দিল্লির নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাবে।

শুধু ছাত্র ও যুব সংগঠন নয়, শনিবারের কর্মসূচিতে একাধিক গুরুত্বপূর্ণ সামাজিক ও পেশাজীবী সংগঠনও অংশ নেওয়ার কথা জানিয়েছে। শুক্রবার রাষ্ট্রপতি ভবন অভিযানের ডাক দেওয়ার পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে এবং তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, মমতা বন্দ্যোপাধ্যায়-সহ, শনিবার যন্তর মন্তরের কর্মসূচিতেও অংশ নিতে পারেন।

অন্যদিকে, অ্যাপ-ক্যাব এবং অন্যান্য যানবাহনের চলাচলে বিধিনিষেধ জারি হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এই আন্দোলনকে কেন্দ্র করে শনিবার দিল্লির রাজপথে তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.