কলকাতা

“ঘটনার দিন কলেজে ছিলেন আরও ১ ছাত্রী! তদন্তে বিস্ফোরণ একের পর এক”

দক্ষিণ কলকাতা আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এবার তদন্তে নয়া মোড়! ধৃত নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায় পুলিশের কাছে বিস্ফোরক দাবি করেছেন—ঘটনার সময় অভিযুক্ত মনোজিত, জায়েব এবং প্রমিত জোর করে তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়েছিল। কেন? যাতে তিনি কাউকে ফোন করে খবর না দিতে পারেন! অর্থাৎ, অভিযুক্তরা একেবারে সচেতনভাবে প্রমাণ লোপাটে মেতে উঠেছিল।

এই জবানবন্দি তদন্তে নতুন মাত্রা যোগ করেছে। পুলিশের অনুমান, ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত। প্রমাণ নষ্ট করা এবং নিরাপত্তারক্ষীকে ‘নিঃশব্দ’ রাখাই ছিল তাঁদের উদ্দেশ্য।

এতেই শেষ নয়। পিনাকী আরও দাবি করেছেন, ঘটনার দিন সকাল থেকেই ইউনিয়ন রুমে আরেক ছাত্রী উপস্থিত ছিলেন, যিনি রাত সাড়ে আটটা নাগাদ কলেজ ছেড়ে বেরিয়ে যান। এই ছাত্রীর বয়ান এখন তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সূত্রের খবর, পুলিশ তাঁকেও তলব করতে পারে।

এদিকে, ঘটনার দিন বিকেল ৪টার পর কলেজে থাকা ১৭ জনের তালিকা তৈরি করেছে পুলিশ। তাঁদের মধ্যে দুজনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ বাকি ১৫ জনকে জেরা করা হবে।

নিরাপত্তারক্ষীর জবানবন্দি এবং সম্ভাব্য প্রত্যক্ষদর্শীর খোঁজে এই মামলায় পুলিশের তদন্ত নতুন গতিপথ পাচ্ছে। সত্য উন্মোচনে আর কতটা সময় লাগবে, তা সময়ই বলবে, তবে এখন স্পষ্ট—এই ঘটনা নিছক একটি অপরাধ নয়, এর পেছনে রয়েছে গভীর চক্রান্ত ও অপরাধ ঢাকতে সাজানো ছক!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.