কলকাতা

নিউটাউনের আবাসনে অগ্নিকাণ্ড! বেসমেন্টের গ্যারাজে আগুন, পুড়ল ৫ বাইক, ক্ষতিগ্রস্ত একাধিক গাড়ি

সোমবার সন্ধ্যায় নিউটাউনের একটি আবাসনে অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। সঞ্জীবা গার্ডেনের বেসমেন্টে থাকা গ্যারাজে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। ঘটনায় অন্তত পাঁচটি বাইক সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক গাড়িও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যার দিকে প্রথমে বেসমেন্টের গ্যারাজ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। পরে আগুন ছড়িয়ে পড়লে আবাসনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে প্রথমে নিরাপত্তারক্ষীরাই আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলেও।

এরপর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গ্যারাজে থাকা একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিট বা অন্য কোনও কারণে আগুনের সূত্রপাত কি না, তা নিশ্চিত করে জানা যায়নি।

অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর এখনও সামনে আসেনি। আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্তের অপেক্ষায় রয়েছেন আবাসনের বাসিন্দারা।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.