কলকাতা

নাগেরবাজারে এসি চালিয়ে লুঠপাটের পর মিষ্টি মুখ চোরেদের

দমদমের প্রাইভেট রোডের কাছে এক বাড়ি থেকে প্রায় ১২ লক্ষ টাকার লুট। পাশাপাশি অভিযোগ তিনশো গ্রাম সোনার গয়না চুরি যাওয়ার। বাড়ির সদস্যের অনুপস্থিতির সুযোগে একদল দুষ্কৃতী লুটপাট চালায় বলে অভিযোগ।
স্থানীয়রা জানান, লুঠ হওয়া বাড়িটি রবার কারখানার মালিক বিশ্বজিৎ পালের।
গত মাসের ২৭ তারিখ স্ত্রী ও ছেলেকে নিয়ে মুম্বইয়ে কর্মরত মেয়ের কাছে গিয়েছিলেন তিনি। ফলত বাড়িটি ফাঁকাই ছিল। তবে দাদাকে বলে যান তাঁর শ্বশুড়-শাশুড়ি বাড়িতে আসবেন। কথা মত বৃদ্ধ দম্পতি বাড়িটিতে যাওয়ার পরই চক্ষু চড়ক গাছ হয়ে যায় তাঁদের। বাড়ির গেট খোলা, ঘর, বিছানা, আলমারি সব অগোছালো। টাকার ব্যাগ, সোনার বাক্স খালি পড়ে রয়েছে। দ্রুত খবর দেন মেয়ে-জামাইকে।
পরিবার জানান, ঘরে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায়, চোরের দল এসি চালিয়ে লুন্ঠন চালায়। ফ্রিজ খুলে মিষ্টিও খেয়েছে তারা। তারপর ধীরে সুস্থে বাড়ি থেকে বেরিয়ে যায় দুষ্কৃতীরা।
ঘটনার খবর পেয়ে ছুটে আসা বাড়ির মালিক বিশ্বজিৎ পাল জানান, “বাড়ি থেকে ১২ লক্ষ টাকা মতো নগদ চুরি গিয়েছে। খোয়া গিয়েছে সোনার গয়নাও। ওরা এসি চালিয়ে, ধীরে সুস্থে অপরাশেন চালিয়েছে।” ঘটনার অভিযোগ দায়ের করা হয় নাগেরবাজার থানায়। তদন্তকারী দল সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিতকরণের চেষ্টা করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.