২২ শে এপ্রিল ফের রক্তাক্ত হয়েছিল ভূস্বর্গ। মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত পেহেলগাঁওতে পাকিস্তানের প্রশিক্ষণপ্রাপ্ত সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ হারিয়েছিল ২৬ জন নিরীহ মানুষ। তারপরেও এই নির্মম হামলার ‘অপারেশন সিঁদুর’ অভিযান করেন ভারতীয় সেনা। এরপরেই সুর নরম পাকের। কি বার্তা দিল পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ?
পেহেলগাঁও নৃশংস হামলার পর পাকিস্তানকে কড়া জবাব দেবার প্রস্তুতিতে তৎপর হয়েছিল ভারত। সেই নিয়ে বহুদিন ধরেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে লাগাতার বৈঠক হয়েছে একাধিক সেনাপ্রধানের। মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় বায়ু সেনা ও অসামরিক বাহিনী পহেলগাঁও হামলার পরিপেক্ষিতে ভারতীয় সেনা চালালো ‘অপারেশন সিঁদুর’। এই অভিযানে ক্ষেপণাস্ত্রের সাহায্যে নিস্তেজ করে দেওয়া হয়েছে পাকিস্তানের নয়টি জঙ্গিঘাঁটি। এমনকি ধ্বংস হয়ে গেছে জৈশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তৈয়বারের সদর দফতর। ঠিক তারপরেই সুর নরম করে যুদ্ধ বিরোধী বার্তা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের।
নির্ভুল পরিকল্পনায় বিমান বাহিনীর অতর্কিত অভিযানে পহেলগাঁও হামলার প্রতিশোধ সম্পন্ন হল। তবে এর ফলে পাক ভারত-পাকের যুদ্ধের আশঙ্কা আরো প্রখর হলো সেটা বলাই বাহুল্য। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের উপযুক্ত জবাবের পাশে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই নিয়ে ইতিমধ্যে বিবৃতি দিয়েছে আমেরিকা। সাংবাদিকদের মুখোমুখি অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ বার্তা পাকিস্তানের।
এপ্রসঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, “ভারত আর পদক্ষেপ না নিলে আমরাও কিছু করব না।”







