শাহরুখ খানকে সবাই কিং খান হিসেবে জানে। তাঁর জনপ্রিয়তার জন্য তিনি বিভিন্ন সময় চর্চায় থাকেন। এছাড়াও তাঁর পুত্রকে বিভিন্ন ঘটনার জন্য দেখা গেছে খবরের শিরোনামে থাকতে।ফের রবিবার পার্টিতে আরিয়ান খানকে দেখা গেল ঘনিষ্ঠ ভাবে নাচতে।
শাহরুখ খান অভিনেতা হিসেবে নিজের ক্যারিয়ারের পথ চলা শুরু করেছিলেন। তার অভিনয় দক্ষতার জন্য ভারতবর্ষের চলচ্চিত্র প্রেমীরা তার ভক্ত হয়ে ওঠে। বর্তমানে তিনি একজন সফল প্রযোজকও বটে। রেড চিলি প্রযোজনায় এখন অনেক ব্লকবাস্টার সিনেমা বড়ো পর্দায় এসেছে। তাই যত দিন যাচ্ছে ততই জনপ্রিয়তা বাড়ছে শাহরুখ খানের। তাই তাঁকে নিয়ে মানুষের মধ্যে চর্চা চলতেই থাকে। এমনকি তাঁর পুত্র ও কন্যাও এই বিষয়ে পিছিয়ে থাকেনি। তবে সুহানা খানের থেকে বেশি আরিয়ান খানকে খবরের শিরোনামে দেখা যায়। ফের বিতর্কে জড়ালেন শাহরুখ পুত্র।
ইতিমধ্যেই পরিচালক হিসাবে বলিউড ইন্ডাস্ট্রিতে হাতে খড়ি দিয়েছে আরিয়ান খান। তারপরেই গুঞ্জন উঠে আসে বিদেশিনী লারিসা বনেসির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন আরিয়ান খান। এরপর গতকাল পার্টিতে কার্গো প্যান্ট ও কালো টি-শার্টে আর ডেনিমের জ্যাকেটে দেখা যায় তাঁকে। কিং খানের পুত্র বলে কথা তাকে তো ক্যামেরার লেন্স ফলো করবেই। সেই কারণে পার্টিতে ঢোকার আগে ক্যামেরার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে পোজ দেন।
তারপরে আরিয়ান ভেতরে ঢুকতেই ক্যামেরায় পরে একজন রহস্যময়ী তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় নাচতে। সেই যুবতী কে সেই বিষয়ে কেউ স্পষ্ট কিছু বলতে পারেনি। তবে অনেকেই মনে করছে সেই তরুনী নাকি সেই বিদেশিনী প্রেমিকা লারিসা বনেসির। তবে এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় আসতেই শাহরুখ পুত্রকে নিয়ে জোর চর্চা শুরু হয়। এমনকি তাকে নিয়ে চলছে বিতর্ক।







